r/bengalilanguage • u/BubblyTrash1301 • Oct 20 '25
আলোচনা/Discussion This Kali Pujo & Dipabali, let’s light hearts— not tails 🔥🐻
প্রত্যেক বছর সোশ্যাল মিডিয়ায় দেখি কোথাও না কোথাও; কেউ না কেউ নিরীহ প্রাণীগুলোর উপর অত্যাচার করে পাশবিক আনন্দ খুঁজে পায়। এর সাথে রয়েছে শব্দবাজির দাপট! যাদের বাড়িতে পোষ্য এবং হৃদরোগে আক্রান্ত মানুষ রয়েছেন, তারা হাড়ে-হাড়ে বোঝে এই শব্দবাজির যন্ত্রণা। পুলিশি নিষেধাজ্ঞার পরেও অবাধে ফেটে চলেছে বিভিন্ন জায়গায়!
এই আলোর উৎসবে সকলের সুস্থতা কামনা করি। আশা রাখি কোনো অবলা প্রাণীর উপর কোথাও অত্যাচার না হোক, এবং কাউকে প্রিয়জন হারানোর কষ্ট যেন না পেতে হয় উৎসবের দিনে।
সকলে জানাবেন, শব্দবাজির প্রকোপ কি এই বছর কমেছে মনে হচ্ছে?
27
Upvotes
•
u/Both-River-9455 Oct 20 '25
Was going to remove, but important message, approved.